উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতিতে এই অভিনন্দন জানান তিনি।
এর আগে আজ বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অন্যদিকে অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
অলি আহমদের পাশাপাশি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন যে, মির্জা ফখরুল তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখবেন।
রাষ্ট্রপতিকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি দলমতের ঊর্ধ্বে উঠে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবেন। তিনি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।