উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের ইছানগরে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে নির্মিত হলো ‘কোস্ট গার্ড বিদ্যানিকেতন’। শিশুদের নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।
গত ১৯ আগস্ট বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আনুষ্ঠানিকভাবে এই বিদ্যানিকেতনের উদ্বোধন করেন। তিনি জানান, বাহিনীর সদস্য ও স্থানীয় জনগণের সন্তানদের উন্নত শিক্ষার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন শেষে মহাপরিচালক বিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।