উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালী কাঁচা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই অভিযানে ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। একই সঙ্গে অপরাধের দায়ে চার হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির উদ্দিন আহাম্মদ। জব্দকৃত পলিথিনগুলো অধিদপ্তরের গোডাউনে সংরক্ষণ করা হয়েছে, যা পরবর্তীতে সরকারি প্রক্রিয়ায় নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।