উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঠাকুরগাঁও সদরের বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন এই ঘোষণাটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সরকারি কাজের প্রয়োজনে এই গেজেট বিজ্ঞপ্তির ৫০০ কপি সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছে।