উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
পুনর্গঠিত এই অন্তর্বর্তীকালীন পরিষদে রাঙ্গামাটির চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদার, খাগড়াছড়ির চেয়ারম্যান হিসেবে ম্রাসা থোয়াই মারমা এবং বান্দরবানের চেয়ারম্যান হিসেবে মাম্যাচিংকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি জেলা পরিষদে চেয়ারম্যান ছাড়াও ১৪ জন করে সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন পরিষদ সংশ্লিষ্ট আইন ও বিধান মেনে নিজ নিজ জেলার প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।