উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক আনুষ্ঠানিক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য যে, সংসদ সদস্যদের ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি মোট ২৫৫ ভোট পেয়ে জয়লাভ করেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।