উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসের পক্ষ থেকে এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বেইজিং উল্লেখ করেছে, চীন বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনা সম্ভব হবে বলে চীন আশা প্রকাশ করেছে। উল্লেখ্য, সংসদ সদস্যদের ভোটে ২৫৫টি পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।