উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণার পরপরই তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই সৌজন্য বিনিময় করেন সরকার প্রধান।
সংসদ ভবনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তার আনুষ্ঠানিক ঘোষণার পর প্রধানমন্ত্রী নিজের আসন থেকে উঠে গিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই শুভেচ্ছা জানান।
গোলাপের শুভেচ্ছা পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির অন্যান্য নেতা এবং বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।