উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আনোয়ারায় ৫১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১২ হাজার নগদ টাকাসহ মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোহাম্মদ জুয়েল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মনোয়ারা বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবা ও বিক্রির টাকাসহ তাকে হাতেনাতে ধরা হয়। গ্রেপ্তার মনোয়ারা ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।