উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদ ভবনে আজ বেলা ২টা ১০ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত অধিকাংশ সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও তিনজন সদস্য ভোটকেন্দ্রে অনুপস্থিত রয়েছেন।
অনুপস্থিত তিন সংসদ সদস্য হলেন মির্জা আব্বাস, রুমিন ফারহানা এবং গাজী নজরুল ইসলাম। সংসদ সূত্র জানিয়েছে, অসুস্থতার কারণে মির্জা আব্বাস বিদেশে অবস্থান করছেন এবং বিতর্কিত ভিডিওর জেরে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেওয়ার সুযোগ থাকলেও শেষ সময় পর্যন্ত ভোটকেন্দ্রে আসেননি। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং এরপরই প্রকাশ্যে ভোট গণনা শুরু হবে।