উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর হাজারীবাগে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহমান (৫৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে মনেশ্বর রোডের একটি গ্যারেজে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া জানান, অটোরিকশাটি চার্জে দেওয়ার সময় অসাবধানতাবশত আব্দুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁর বাসিন্দা আব্দুর রহমানের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন।