উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনারের একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে পাওয়া অফিস আদেশ সূত্রে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। গত ১৮ আগস্ট দুদক চেয়ারম্যান ও কমিশনার যোগদানের দিন তাদের এই নিয়োগ দেওয়া হয়।
আদেশ অনুসারে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে চেয়ারম্যানের একান্ত সচিব করা হয়েছে। এছাড়া উপপরিচালক তামিম আল ইয়ামিনকে কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভুইয়ার এবং উপপরিচালক আশিকুর রহমান চৌধুরীকে কমিশনার ড. জাহাঙ্গীর আলম খানের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গত ১৭ আগস্ট অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং অন্য দুইজনকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ১৮ আগস্ট তারা যোগদান শেষে গত বুধবার দুদকে প্রথম অফিস করেন।