উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এতে বিরোধীদলীয় উপনেতা, বিরোধীদলীয় চিফ হুইপসহ দলের অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।