উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। গত বুধবার রাতে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।
অভিযানে মোট ৫৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, স্পা ও সেলুনের আড়ালে দীর্ঘদিন ধরে দেহব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাউদ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, এলাকায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।