উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিশেল লি’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বুধবার (১৯ আগস্ট) সিঙ্গাপুর হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া শ্রমবাজারের সম্প্রসারণ, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রম অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
আলোচনায় সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণ বাড়ানো এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোকপাত করা হয়। দুই দেশের মধ্যে শ্রম অভিবাসন ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ ঐকমত্য পোষণ করেছে।