উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা মেডিকেল কলেজের নাক, কান ও গলা রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। বুধবার (১৯ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অটোল্যারিংগো সোসাইটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢামেকের অধ্যক্ষ ও সোসাইটির সভাপতি অধ্যাপক মাজহারুল শাহীন। এতে ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ দেশের বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে, যা দেশের স্বাস্থ্যসেবার জন্য অশনিসংকেত। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।