উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম বন্দরের নৌ-চলাচল নিরাপদ রাখতে বন্দর চ্যানেল ও বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) পরিচালিত এই অভিযানে ১৭টি সুতার জাল ও ১৩টি টং জালসহ অবৈধ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের কাণ্ডারি-১২, চারটি স্থানীয় বোট এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ ও বোট এই অভিযানে অংশ নেয়। বহির্নোঙরে অবৈধভাবে পাতা এসব জাল জাহাজ চলাচলের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছিল, যা অভিযানের মাধ্যমে দূর করা হয়েছে।
অভিযান শেষে জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং চ্যানেলে অবস্থানরত ফিশিং বোটগুলোকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে নৌ-পথে এমন বাধা সৃষ্টি না করতে মাঝিমাল্লাদের কঠোরভাবে সতর্ক করেছে বন্দর কর্তৃপক্ষ।
বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্ণফুলী চ্যানেলসহ বহির্নোঙরে অবৈধ কার্যক্রম ঠেকাতে কোস্ট গার্ডের সহযোগিতায় এমন তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।