উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংস্থাটি। বুধবার (১৯ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে টিআইবি এই শোকবার্তা জানায়।
অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ গত ১৮ আগস্ট রাতে ঢাকার গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতাসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
টিআইবির বোর্ড অব ট্রাস্টিজ, ম্যানেজমেন্ট এবং সারা দেশের সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস ও এসিজি সদস্যরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।