উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় স্বার্থে এবং জরুরি পরিস্থিতিতে দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই এলএনজি আনা হবে।
বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের সঙ্গে ইউরিয়া সার আমদানির চুক্তি অনুমোদিত হয়েছে। এছাড়া ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনায় জাপানের এমএইচআইয়ের কাছ থেকে কারিগরি সহায়তা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ৪০টি ড্রাইভিং সিমুলেটর কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগৃহীত এসব সিমুলেটর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর একটি প্রকল্পের আওতায় ব্যবহৃত হবে।