উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানিতে বুধবার ১৯ আগস্ট অসুস্থতা ও আর্থিক সংকটে জর্জরিত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি আবেদনকারীদের সমস্যার কথা শুনে তাদের চিকিৎসা ও জীবনধারণের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রাউজানের কল্লোল বড়ুয়া স্ত্রীর টিউমার অস্ত্রোপচারের সহায়তার জন্য এবং প্রতিবন্ধী হাসনা হেনা তার জীবিকার সংকটের কথা জানালে জেলা প্রশাসক তাদের পাশে দাঁড়ান। এছাড়া আনোয়ারার ছবি দত্ত এবং রাঙ্গুনিয়ার পক্ষাঘাতগ্রস্ত মো. রাশেদও তাদের অসহায়ত্বের কথা জানিয়ে সহায়তার আবেদন করেন।
আগ্রাবাদের দিলুয়ারা আক্তার সুলতানা থ্যালাসেমিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছিলেন। তার কষ্টের কথা শুনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন। গণশুনানিতে আসা প্রতিটি মানুষের সমস্যার কথা গুরুত্বের সাথে শুনে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।