উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে পদোন্নতি পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া। গত ১৬ জুন দলের নির্বাহী কমিটির সভায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সহসভাপতি পদে উন্নীত করা হয় এবং ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
মঙ্গলবার মাতৃভূমি গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা জানানো হয়। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মাতৃভূমি গ্রুপের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হানিফ মিয়া বলেন, তরুণ বয়সে দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছি, এখন জীবনের শেষ প্রান্তে তারেক রহমানের দিকনির্দেশনায় দেশ গঠনে কাজ করতে চাই। এছাড়া মাতৃভূমি গ্রুপের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণেও তিনি বিশেষ অবদান রাখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।