উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপি সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে ডপলার অপিনিয়ন রিসার্চ পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৬৬ দশমিক ৩০ শতাংশ মানুষ মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করছেন। আজ বুধবার আগারগাঁওয়ে বিডা ভবনে এই ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে সরকারের সামগ্রিক কর্মতৎপরতা সম্পর্কে ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ ইতিবাচক মত দিয়েছেন। এছাড়া ৪৮ দশমিক ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। জরিপটি দেশের ৬৪টি জেলার ৩ হাজার ৪৪৩ জন মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়েছে।
জনসাধারণের কাছে বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানির সংকট এবং নিত্যপণ্যের উচ্চমূল্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া জরিপে অংশ নেওয়া ৯৫ দশমিক ২০ শতাংশ মানুষ ধর্ম পালনের ক্ষেত্রে নিজেদের নিরাপদ বলে মনে করেন এবং ৬৭ দশমিক ৫০ শতাংশ মানুষ এলাকায় চলাফেরায় নিরাপত্তা বোধ করেন।