উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
এসএস পাওয়ার-১ লিমিটেডের অনুকূলে প্রায় ৩২ লাখ মার্কিন ডলার বৈদেশিক ঋণ ছাড় এবং এলসি খোলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহাম্মদের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে রূপালী ব্যাংক পিএলসির সিন্ডিকেটেড ঋণের অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ দশমিক ২৮ মার্কিন ডলার ছাড়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, এই ঋণ সুবিধার বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কোনো আর্থিক দায় থাকবে না। এছাড়া ভবিষ্যতে রূপালী ব্যাংক এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কোনো ধরনের আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।