উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে প্রেষণে কোস্টগার্ডের মহাপরিচালক পদে নিয়োগের লক্ষ্যে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। একইসঙ্গে কোস্টগার্ডের বিদায়ী মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।