উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৪-২৫ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৮ দিনে দেশে ১৯৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ১৫০ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এই প্রবৃদ্ধির হার ৩১ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র ১৮ আগস্ট একদিনেই প্রবাসীরা আট কোটি ডলার পাঠিয়েছেন। অন্যদিকে, ১ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮২ কোটি ৬০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ের ৩৯৮ কোটি ডলারের তুলনায় এটি ২১.৩ শতাংশ বেশি।