উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও দুই কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া প্রথমবারের মতো অফিসে যোগ দিয়েছেন। বুধবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে তারা দুদক কার্যালয়ে প্রবেশ করেন এবং এরপর জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে।
সকাল ১০টায় দুদকের নতুন কমিশন কর্মকর্তাদের সঙ্গে এক পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেয়। এতে দুদক সচিব সাইদুর রহমান, মহাপরিচালক এবং উপপরিচালক পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় তারা মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন বলে দুদক সচিব জানিয়েছেন।
গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়।
২০০৪ সালের ২১ নভেম্বর দুদক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মোট সাতটি কমিশন দায়িত্ব পালন করেছে। রাজনৈতিক পটপরিবর্তনসহ নানা জটিলতায় মাত্র তিনটি কমিশন পুরো মেয়াদ পূর্ণ করতে পেরেছিল এবং বাকি চারটি কমিশনকে মেয়াদ পূর্ণ করার আগেই বিদায় নিতে হয়েছে।