উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৬ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় সড়ক ও খালের পাশে গড়ে ওঠা সব ধরনের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে সড়ক ও খালের পাশের অবৈধ স্থাপনার পাশাপাশি ব্রিজের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাটও অপসারণ করা হয়। এর মাধ্যমে ফুটপাত ও সড়ক পথ দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করা হয়েছে। এছাড়া এলাকার পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।