উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী আয়ের এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ছয় শতাংশ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, গত ১৭ আগস্ট এক দিনেই প্রবাসীরা নয় কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪৭৪ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয়ের এই অঙ্ক ছিল ৩৯০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
এর ফলে অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয়ের বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ছয় শতাংশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এই তথ্য নিশ্চিত করেছে।