উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি হওয়ার কথা তিনি কখনো ভাবেননি। এটি দল ও মহান আল্লাহর অশেষ মেহেরবানি। তবে রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করার ইচ্ছে রয়েছে তাঁর।
মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডে নিজের সরকারি বাসভবনে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার নেতাদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, শত ব্যস্ততার মাঝেও তিনি সব সময় জনগণের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।
সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতারা পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল সকলের খোঁজখবর নেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।