উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরের দিকে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরের পর চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেছিলেন। এর পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।