উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় চর্চাকে আরও তথ্যসমৃদ্ধ করার লক্ষ্যে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সংসদ সচিবালয়। নতুন গবেষণা নীতিমালার আলোকে এখন থেকে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে গবেষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হবে।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত 'জাতীয় সংসদ গবেষণা নীতিমালা (সংশোধিত)-২০২৬' বিষয়ক কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাঈদ আল নোমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংসদীয় ব্যবস্থার সংস্কার ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণার ক্ষেত্রগুলো নির্ধারণ করা হয়েছে।
কমিটি গবেষণার প্রস্তাব মূল্যায়নের ক্ষেত্রে চারটি নির্দিষ্ট বিষয়কে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে সংসদীয় কমিটির কার্যকারিতা, পোস্ট লেজিসলেটিভ স্ক্রুটিনি, জনগণের সঙ্গে সংসদের সংযোগ এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির সুপারিশ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।