উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর একটি হোটেলে সোমবার স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের মাদার কোম্পানি স্পেকট্রাম এডুকেয়ার লিমিটেডের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির চেয়ারম্যান ওমর ফারুক খাঁনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় শিক্ষা খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক সামসুল আলম, মানারাত স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রিন্সিপ্যাল কর্নেল আশরাফ আল দ্বীন এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নুর আহম্মেদ খোকন বক্তব্য রাখেন। তারা শিক্ষা বিস্তারে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক নুর আহম্মেদ খোকন বর্তমানে চলমান বৃটিশ ও ইসলামী কারিকুলামের কার্যক্রম এবং ভবিষ্যতে শিক্ষা প্রসারে কোম্পানির বিভিন্ন পরিকল্পনার কথা জানান। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।