উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থীই নাম প্রত্যাহার করেননি বলে নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২০ জন নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ শেষে সেদিনই প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব।
উল্লেখ্য, বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ উভয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ সময় পর এই নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।