উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিআরটিসি থেকে জানানো হয়, দেশজুড়ে মোট ১৩টি রুটে এই বিশেষ বাসগুলো চলাচল করবে।
ঢাকা মহানগরীতে মোট ১০টি রুটে এই বাস চলবে। এর মধ্যে নতুন বাজার-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা-জিপিও, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, নারায়ণগঞ্জ-ঢাকা, মোহাম্মদপুর-মতিঝিল, আব্দুল্লাহপুর-মতিঝিল এবং গাজীপুর-বিমানবন্দর রুট অন্তর্ভুক্ত রয়েছে।
বগুড়া জেলায় দুটি রুটে বাস চলাচল করবে, যা হলো শেরপুর-মাটিডালি এবং বনানী-মোকামতলা স্ট্যান্ড। এছাড়া বন্দরনগরী চট্টগ্রামে কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত রুটে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে যাত্রী চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা ও রুটের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।