উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পর্যাপ্ত মজুত থাকার পরেও সার নিয়ে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
মন্ত্রী জানান, গত বছরের তুলনায় বর্তমানে সারের মজুত অনেক বেশি রয়েছে এবং অনেক জায়গায় সরকারি গুদামে সার রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। সার নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের ফলে যারা নিজেদের বঞ্চিত মনে করছেন, তারাই মূলত এই সমস্যা সৃষ্টি করছেন বলে তিনি উল্লেখ করেন।
যারা সার নিয়ে বিশৃঙ্খলা করছেন তাদের এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া কৃষিপণ্য রপ্তানি বাড়াতে বিমানবন্দরের কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজ ও কুল রুমের মতো অবকাঠামোগত সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।