উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দ্বিপক্ষীয় সফরে আজ মঙ্গলবার ভোরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের এই সরকারি সফরে তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে।
এই প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী যুক্ত আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দোহা সফরকালে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।
এই সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে। বিশেষ করে কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। সফর শেষ করে আগামী বুধবার ১৯ আগস্ট রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফিরে আসার কথা রয়েছে।