উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে ৩ জন নারী, ১ জন শিশু এবং ১৫ জন শারীরিকভাবে অসুস্থ অভিবাসী ছিলেন। ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে এই বাংলাদেশি নাগরিকদের আইওএম-এর সহায়তায় প্রত্যাবাসন করা হয়।
মঙ্গলবার সকালে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটযোগে তারা নিরাপদে ঢাকায় ফিরেছেন। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে ওই ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় দিন কাটাচ্ছিলেন।