উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনস্থলে উপস্থিত হন তিনি।
এই সম্মেলনে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সম্মেলনের আয়োজন করেছে।
আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের মন্ত্রীসহ জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।