উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আজহার ইসলাম রাইয়ান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহার ওই এলাকার মো. শহিদুল ইসলাম ও মোছাম্মৎ রাজমিন দম্পতির একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় সবার অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায় আজহার। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর বাবা শহিদুল ইসলাম রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, খেলার ছলে শিশুটি পুকুরে পড়ে গিয়েছিল। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের স্বজনদের কান্নায় এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।