উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতেই সরকার এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা উৎপাদন ঘাটতির কারণে বাজারে পণ্য দুটির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হলো।
প্রস্তাব অনুযায়ী, বিদ্যমান ৬১ শতাংশ করভার কমিয়ে প্রজ্ঞাপন জারির প্রথম মাসে ২০.৫ শতাংশ এবং পরের মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হবে। এর ফলে বাজারে পণ্য দুটির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় থাকবে বলে আশা করছে সরকার।