উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কানাডার রেডহট তান্দুরি রেস্টুরেন্টে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। কানাডা পশ্চিম বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুল আহাদ খন্দকার।
ডা. শাহাদাত হোসেন বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগের মাধ্যমে গণতন্ত্রের যে মশাল জ্বালিয়ে রেখেছিলেন, তা এখন তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। তিনি আরও বলেন, প্রায় ৩০ বছর ধরে গণতন্ত্রের পক্ষে রাজপথে আপসহীন সংগ্রাম করে গেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
চসিক মেয়র বলেন, বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন দেশের জনগণের প্রকৃত নেতা ও মানবতার প্রতীক। বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এমনকি তীব্র শারীরিক অসুস্থতার মধ্যেও দেশ ও জনগণের কল্যাণে কাজ করে গেছেন।
অনুষ্ঠানে কানাডা পশ্চিম বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।