উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চলতি আগস্ট মাসের প্রথম ১৬ দিনে দেশে মোট ১.৭৮৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের ১.২৬৪ বিলিয়ন ডলারের তুলনায় এই বৃদ্ধির হার ৪১.৪ শতাংশ।
সোমবার প্রকাশিত তথ্যমতে, আগস্টের ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত চার দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২৮৯ মিলিয়ন ডলার। এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪.৬৪৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪.২ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বৈদেশিক খাতকে শক্তিশালী করছে। প্রবাসীদের পাঠানো এই আয় গ্রামীণ অর্থনীতি ও পরিবারের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।