উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে এই আইন কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই আইনে র্যাবের জনবল, ক্ষমতা, তহবিল ও যাবতীয় সম্পত্তি এসআরবি-তে হস্তান্তরের বিধান রাখা হয়েছে। এছাড়া নাগরিকদের অভিযোগ ও সদস্যদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠন করা হবে।
নতুন বিধিমালা তৈরি না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীর অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি তার কার্যক্রম পরিচালনা করবে।