উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান আজ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) একটি প্রতিনিধিদলের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এনডিবির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রোমান সেরেভ প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও এনডিবির পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে অভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।