উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ১০৮টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৮০টি সিদ্ধান্ত ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, যার হার ৭৪ শতাংশ। বাকি ২৮টি সিদ্ধান্ত বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের মে থেকে জুলাই মাসের এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে এবং ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারের এই মেয়াদে ৭টি নীতি বা কর্মকৌশল অনুমোদন পেয়েছে এবং ৩টি আন্তর্জাতিক চুক্তির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদের অধিবেশনে ১০৪টি আইন পাস করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।