উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইসলামী সিকিউরিটিজ বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক সার্কুলারের মাধ্যমে এই নতুন নীতিমালা ঘোষণা করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। এর ফলে ২০২৫ সালের ৪ আগস্ট জারি করা আগের সার্কুলারটি বাতিল বলে গণ্য হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, ইস্যুকৃত সুকুকের ৫০ শতাংশ শরিয়াহভিত্তিক ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি ও বিমা কোম্পানির জন্য বরাদ্দ থাকবে। এছাড়া ৩০ শতাংশ প্রচলিত ব্যাংকের ইসলামী শাখা ও উইন্ডোর জন্য এবং ১০ শতাংশ ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
বাকি ১০ শতাংশ প্রচলিত ব্যাংক, করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড ও মিউচুয়াল ফান্ডসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করা হবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো নির্দিষ্ট শ্রেণির চাহিদা কোটার চেয়ে বেশি হলে আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে সুকুক বরাদ্দ করা হবে।