উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাকে এই পুন:চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত আগের চুক্তির মতোই বহাল থাকবে।
উল্লেখ্য যে, ড. নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।