উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে ২৬২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের নিজ নিজ কর্মস্থল থেকে যোগদানপত্র সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে দাখিল করতে বলা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশের সংশোধন বা বাতিলের অধিকার তারা সংরক্ষণ করে। পদোন্নতিপ্রাপ্তরা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে নতুন বেতন-ভাতা প্রাপ্য হবেন।