উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে প্রধানমন্ত্রীর ‘হঠকারিতা’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার গুলশানের এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা আখ্যা দিয়ে গ্রেপ্তার ও মামলার ন্যারেটিভ তৈরি করছে।
নাহিদ ইসলাম আরও বলেন, রাজপথে বিক্ষোভ করা একটি বৈধ গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু সরকারের পক্ষ থেকে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেন প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামলেই বাস ভাঙচুরের অভিযোগ এনে মামলা দেওয়া হবে। তিনি মনে করেন, দেশে ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে।
সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় অনেক সাংবাদিক সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে কিছু গণমাধ্যম রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও দাবি করেন, সাংবাদিকদের সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংস্কারের ভালো নীতিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি একইসঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতা ও দায়িত্বশীল রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন।