উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পালনের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
সভায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উৎসবমুখর ও নিরাপদ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এই আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন সিএমপি কমিশনার। সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের নেতারা সভায় অংশ নেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং আসন্ন ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।